চীনে আগুনে নিহত ৯
চীনের দক্ষিণাঞ্চলের একটি বর্জ্য প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিনহুয়া বলছে, দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের কিংইউয়ান শহরে শনিবার সকালের দিকে বর্জ্য প্রক্রিয়াকরণ এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।
সিনহুয়া বলছে, অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে। তবে অগ্নকাণ্ডে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি রাষ্ট্রীয় এই সংবাদসংস্থা।
সূত্র : রয়টার্স।
এসআইএস/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম