ফ্লোরিডায় স্কুলে হামলা : কাছে থাকা পুলিশ কর্মকর্তার পদত্যাগ
ফ্লোরিডার একটি স্কুলে বন্দুক হামলায় ১৭ জন নিহতের ঘটনায় ওই স্কুলের সামনে অস্ত্র হাতে যে পুলিশ কর্মকর্তা ছিলেন তিনি পদত্যাগ করেছেন।
স্কট পিটারসন নামে ওই পুলিশ কর্মকর্তা বৃহস্পতিবার পদত্যাগ করার পর তাকে তদন্তের আওতায় আনা হয়েছে।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে কিভাবে বন্দুক হামলা ঠেকানো যায়- এ নিয়ে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই পদত্যাগ করলেন স্কট। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে স্কুলে শিক্ষকদের হাতে অস্ত্র তুলে দেয়ার পক্ষে মত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রোওয়ার্ড কাউন্টি শেরিফ স্কট ইসরায়েল জানিয়েছেন, ওইদিন হামলা শুরুর ৯০ সেকেন্ডের মধ্যে স্কুলের প্রবেশপথের সামনে অবস্থান নেন পিটারসন। কিন্তু মূল ভবনের ভেতরে না ঢুকে ওইখানেই তিনি চার মিনিটের বেশি সময় অবস্থান করেন। ভেতর হামলা প্রায় ছয় মিনিট ধরে চলে।
এরআগে পিটারসনকে প্রত্যাহার করা হয়। পিটারসন সেদিন কী করতে পারতেন- এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইসরায়েল বলেন, সে ভেতরে যেতে পারত। হামলাকারীকে খুঁজে বের করত, তাকে মেরে ফেলত।
গেল ১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার স্টোনম্যান ডগলাস হাইস্কুলে নির্বিচারে গুলি চালিয়ে ১৭ জনকে হত্যা করে ওই স্কুলেরই বহিষ্কৃত এক ছাত্র।
সূত্র: ডয়চে ভেলে।
এনএফ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম