ভিডিও ENG
  1. Home/
  2. আন্তর্জাতিক

খবর পড়তে গিয়ে ঝগড়া বাধিয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:০৩ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের দুই সংবাদ উপস্থাপকের ঝগড়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। লাহোরভিত্তিক টেলিভিশন চ্যানেল সিটি ফোরটি টুতে কাজ করেন ওই দুই উপস্থাপক। ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রোডাকশন ক্রুদের কাছে তারা একজন অন্যজনের ব্যবহার নিয়ে অভিযোগ জানাচ্ছেন।

ভিডিও শুরুতে দেখা যাচ্ছে পুরুষ উপস্থাপক অভিযোগের সুরে বলছেন, আমি কিভাবে ওর সাথে খবর পড়বো? সে তো আমাকে কথা বলতে নিষেধ করছে।

নারী উপস্থাপক তার জবাবে বলছেন, আমি আপনার কথার ভঙ্গির বিষয়ে বলেছি। আমার সাথে ভালোভাবে কথা বলবেন।

এরপর ধৈর্য হারিয়ে ফেলেন পুরুষ উপস্থাপকটি। তিনি বলেন, আমি কিভাবে আপনাকে অশ্রদ্ধা করলাম?

এ পর্যায়ে তার নারী সহকর্মী বিড়বিড় করে বলে ওঠেন, অশিক্ষিত।

এরপর রাগের সুরে পুরুষ উপস্থাপটি বলেন, ওকে বলেন ও যা বলছে সেগুলো দেখতে? সবকিছু রেকর্ড হচ্ছে?

বিভিন্ন ভার্সনে ভিডিওটা অনলাইনে ঘুরছে এবং এটি কয়েক লাখ বার দেখা হয়েছে ও শেয়ার হয়েছে।

তাদের ঝগড়ার এ বিষয়টিকে অনেককে স্বাভাবিকভাবেও নিয়েছেন। একজন মন্তব্য করেছেন, সহকর্মীদের মধ্যে এমন হতেই পারে। আমি নিশ্চিত তারা এরপর একসাথে খাবার খেয়েছিল।

আরেকজন আবার মজা করে লিখেছেন, এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকল।

সূত্র: এনডিটিভি।

এনএফ/জেআইএম

আরও পড়ুন