ম্যাসাজ পার্লারে অনৈতিক কাজ, ১৯ তরুণ-তরুণী গ্রেফতার
ভারতের নয়ডার একটি ম্যাসাজ পার্লার থেকে আপত্তিকর অবস্থায় ১৯ তরুণ-তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন তরুণ ও ৭ জন নারী।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মেডান্টা নামের ওই স্পা সেন্টারটিতে ম্যাসাজ পার্লারের আড়ালে চলছিল যৌনতা কেনাবেচা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে বুধবার অভিযান চালায় পুলিশ। অভিযানে ১৯ তরুণ-তরুণীকে গ্রেফতার করা হলেও স্পা সেন্টারের ম্যানেজার বা মালিককে গ্রেফতার করা যায়নি।
গেল জানুয়ারিতেই হায়দরাবাদে একই ধরনের আরেকটি মধুচক্রের খোঁজ পেয়েছিল পুলিশ। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল।
সূত্র: ইন্ডিয়াডটকম।
এনএফ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন