ফিলিপাইনে হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৪
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন নিহত হয়েছে। উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার হোটেলের ছয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন আটকা পড়েছেন। খবর চ্যানেল নিউজ এশিয়া।
ম্যানিলা দুর্যোগ ঝুঁকি প্রশমন দফতরের প্রধান জনি ইউ এক বিবৃতিতে বলেন, অগ্নিকাণ্ডে ম্যানিলা প্যাভিলিয়ন হোটেলে প্রায় ২০ জন আটকা পড়েছেন।
তিনি বলেন, অগ্নিনির্বাপক দফতর থেকে আমাদের জানানো হয়েছে, হোটেলের ছয়তলায় ১৯ থেকে ২০ জনকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। তারা সবাই বেঁচে আছেন। তবে কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম