ইসরায়েলি হামলা প্রতিহত করেছে সিরিয়া
সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা দামেস্কের ওপর দিয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার দাবী, ইসরায়েল ওই এলাকায় বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন নিশ্চিত করেছে যে, তাদের প্রতিরক্ষা বাহিনী দেশের হোমস অঞ্চলে হামলার ঘটনা প্রতিহত করেছে।
সেনাবাহিনী এক ঘোষণায় জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হোমস শহরের সায়’রাত বিমানঘাঁটি এবং এর আশেপাশের এলাকা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিহত করা হয়েছে।
ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে হামলা চালানোর আগেই সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আকাশে থাকা অবস্থাতেই ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করা হয়েছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম