ভারতে বরযাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় নিহত ২১
ভারতের মধ্য প্রদেশে বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২১ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। বুধবার দেশটির পুলিশের রবাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
বলা হয়, মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সিধি জেলা কালেক্টর বলেছেন, ‘গতরাতে বরযাত্রীবাহী একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে তিন হাজার ৪৫ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ এ ঘটনায় মামলা করেছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম