হস্তক্ষেপের পরিণতি ভালো হবে না : যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি
চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেছেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে আমেরিকা। এ ধরনের তৎপরতার পরিণতি ভালো হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ান, হংকং ও ম্যাকাও-কে রাষ্ট্র হিসেবে তুলে ধরার পর তিনি এ কথা বলেন। হংকং ও ম্যাকাও চীনের দু'টি প্রশাসনিক অঞ্চল। এছাড়া তাইওয়ানকেও নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে চীন।
যেসব দেশ ও প্রতিষ্ঠান তাইওয়ানকে আলাদা রাষ্ট্র বলে মনে করে সেসব দেশ ও প্রতিষ্ঠানকে কোনো ধরণের বাধা না দিতে চীনের প্রতি আহ্বান জানান ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের এই আহ্বানের প্রতিবাদ জানিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের সব দেশ ও প্রতিষ্ঠানের উচিত চীনের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখানো।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম