মেরিল্যান্ডে পত্রিকা অফিসে গুলি, নিহত ৫
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে ‘ক্যাপিটাল গেজেট’ নামে একটি পত্রিকা অফিসে গুলির ঘটনা ঘটেছে। এতে ওই পত্রিকাটির পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলের দিকে রাজধানীর অ্যানি আরুন্ডেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, অ্যানাপোলিসের ৮৮৮ বেস্টগেট রোডে পত্রিকাটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভবনটি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পত্রিকাটির ক্রাইম রিপোর্টার ফিল ডেভিস তার টুইটারে লিখেছেন, ‘বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তাদের মধ্যে কেউ হয়তো মারা গেছেন। এর চেয়ে ভয়ংকর আর কী হতে পারে যে, অফিসের ডেস্কের নিচে লুকিয়ে আপনি সন্ত্রাসীদের গুলি রিলোডের শব্দ শুনতে পাচ্ছেন।’
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম