জম্মু-কাশ্মিরে হামলায় ভারতীয় দুই সৈন্য নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছে। শুক্রবারের এ হামলায় বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
পুলিশ বলছে, অনন্তনাগের আচাবল চৌক এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনরত সিআরপিএফ কর্মকর্তাদের ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় দুই সিআরপিএফ সদস্য নিহত ও এক বেসামরিক ব্যক্তিসহ দু’জন অাহত হয়েছে।
জম্মু-কাশ্মিরের কর্মকর্তারা বলেছেন, হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।
সূত্র : এনডিটিভি।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন