তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে
ভয় দেখিয়ে, হুমকি দিয়ে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোয়েন্দা বিভাগের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। টানা তিন বছর ধরে তিনি ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ভারতের জলপাইগুড়ির পাণ্ডাপাড়ায় ওই ঘটনা ঘটেছে।
স্থানীয় কংগ্রেসপাড়ার বাসিন্দা এক প্রাথমিক শিক্ষকের বাড়িতে পালিত বোন হিসেবে থাকেন ওই নারী। ওই শিক্ষকেরই দূর সম্পর্কের শ্যালক ডিআইবির এএসআই প্রবীর রায়। সেই সূত্রে যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ওই পুলিশ কর্মকর্তার। ওই নারীর দাবি, ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীর অনুপস্থিতিতে তার শিশুসন্তানকে দেখাশোনার জন্য গত তিন বছর ধরে ওই বাড়িতে যাতায়াত করেন তিনি।
সেই সুযোগে ভয় দেখিয়ে ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেছেন ওই পুলিশ কর্মকর্তা। বুধবার রাতে ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই খোঁজ মিলছে না ওই পুলিশ কর্মকর্তার। তার বাড়ি তালাবন্ধ, মোবাইলও বন্ধ রাখা হয়েছে।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন