গুনে গুনে ছাত্রকে ১২ থাপ্পর দিলেন শিক্ষক
শিক্ষক ছাত্রকে শাসাবেন এটা স্বাভাবিক। তাই বলে গুনে গুনে সজোরে ১২ থাপ্পর। সাথে লাথি। সিসিটিভির ফুটেজে এমন একটি ঘটনা ধরা পড়েছে। বুধবার ভারতের সুরাটের একটি স্কুলে ঘটনাটি ঘটে।
৪৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা যাচ্ছে, ক্লাসরুমে অল্পবয়সী এক ছাত্রকে ধাপ্পর মারছেন এক শিক্ষক। গুনে গুনে ১২টি থাপ্পর মারেন তিনি। কখনও শার্টের কলার ধরে আবার কখনও কলার ধরা বাদেই একের পর এক চলতে থাকে থাপ্পর। একপর্যায়ে লাথি মারেন ওই শিক্ষক। এ সময় ছাত্রটি কান ধরে ‘সরি’ বললেও মন গলেনি শিক্ষকের।
তবে তিনি কী কারণে মারধর করেছেন, তার কারণ জানা যায়নি।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কর্তৃৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন ছাত্রের অভিভাবক।
সূত্র: এনডিটিভি
এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন