জাতীয় পতাকা-ছুরি নিয়ে কেরালা ভবনে প্রবেশের চেষ্টা
ভারতের দিল্লিতে অবস্থিত কেরালা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ভবনটির নিরাপত্তাকর্মীরা। শনিবার সকালে ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি ভবনে ঢোকার জন্য জোরাজুরি করেন। কিন্তু, মাঝপথেই তাকে নিরাপত্তা প্রহরীরা আটকে দেয়।
নিরাপত্তাকর্মীরা বলছেন, ওই ব্যক্তির কাছে একটি ছুরি এবং বেশকিছু কাগজপত্র পাওয়া গেছে। তার শার্টের পকেটে ভারতের জাতীয় পতাকাও চিল। তিনি বলছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ানের সঙ্গে তিনি দেখা করতে চান। এ সময় মুখ্যমন্ত্রী ভবনের ভেতরেই ছিলেন।
নিরাপত্তা কর্মীরা প্রাথমিকভাবে জানিয়েছেন যে, বিমল রাজ নামের ওই ব্যক্তি কেরালার কারিপ্পুজা এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি ভবনে ঢুকে যখন বারবার ভেতরে যাওয়ার জন্য জোর করতে থাকেন এবং আত্মহত্যা করবেন বলে হুমকি দেন তখন নিরাপত্তা রক্ষীরা তাকে মাটিতে ফেলে দেয়। নিরাপত্তারক্ষীরা বলছে ওই ব্যক্তি আসলে একজন পাগল। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে ইন্সটিউট অব হিউম্যান বিহ্যাভিয়ার এন্ড অ্যালাইড সায়েন্সে পাঠিয়ে দিয়েছে।
ওই ব্যক্তি বলেন, আমার দু'টি বাচ্চা আছে। আমার ব্যাবসার অবস্থাও ভালো না। আমি দিনে ৫শ-৬শ রুপির বেশি আয় করতে পারি না। আমার চিঠিতে আমি সব লিখেছি। আমি আর বাঁচতে চাই না। আমি মন্ত্রীর কাছ থেকে কিছু চাই না।
পুলিশের ডেপুটি কমিশনার মধুর ভার্মা বলেন, তার মেডিকেল রিপোর্ট অনুযায়ী তিনি মানসিকভাবে অসুস্থ একজন মানুষ।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ‘অস্বাস্থ্যকর’ খাবার বিক্রি করায় আবুধাবিতে বাংলাদেশি রেস্তোরাঁ বন্ধ
- ২ ইরান যুদ্ধে ট্রাম্পের ওপর ক্ষুব্ধ আমিরাতের ব্যবসায়ীরা
- ৩ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?
- ৪ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ৫ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান