ইসরায়েলি বিমান হামলায় হামাসের ২ সদস্য নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্য নিহত হয়েছেন।
হামাসের সামরিক বিভাগ ইজ্জেদ্দিন আল কাসসাম ব্রিগেড মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের দুই যোদ্ধা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে স্বীকার জানিয়েছেন। নিহতরা হলেন, আহমেদ মুরজান এবং আব্দুল হাফিজ আল সিলাউয়ি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এদিকে, ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি একাধিক সূত্র জানিয়েছে। যদিও তারা ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।
গাজার উত্তর অংশ থেকে থেকে রকেট ছোঁড়ার জবাবে হামাসের অবস্থানে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে। পার্সট্যুডে।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানের সম্পদ ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র: আল-জাজিরা
- ২ মালয়েশিয়ায় জ্বালানি তেলের পাহারায় পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
- ৩ পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: যা হলো সারাদিন
- ৪ ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে
- ৫ মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত