নারী হজযাত্রীকে নিজের জুতা পরিয়ে দিলেন পুলিশ কর্মকর্তা (ভিডিও)
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাওয়া এক নারী তীর্থযাত্রী জুতা হারিয়ে খালি পায়ে হাঁটছিলেন। রাস্তায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এক সদস্য বিষয়টি খেয়াল করেন। পরে নিজের পায়ের জুতা খুলে ওই নারীকে পরিয়ে দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীর্থযাত্রী নারীকে পুলিশ সদস্যের জুতা পরিয়ে দেয়ার একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। পুলিশ সদস্যের এমন হৃদয়স্পর্শী আচরণের ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের অারবি ভাষার দৈনিক আল-বায়ান বলছে, ভিডিওতে পুলিশের যে কর্মকর্তা নিজের জুতা নারী তীর্থযাত্রীকে দিয়েছেন তিনি বলেছেন, ওই নারীর একটি জুতা হারিয়ে গিয়েছিল। পরে মাটির উত্তাপ থেকে বাঁচতে এক টুকরো কাগজ পায়ে বেঁধে হাঁটার চেষ্টা করেন তিনি।
এ দৃশ্য দেখে ওই নারী যাতে পবিত্র হজ সম্পন্ন করতে কোনো সমস্যায় না পড়েন সেজন্য নিজের জুতা দিয়ে দেন পুলিশের ওই কর্মকর্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পুলিশ কর্মকর্তার দয়ালু কাজের ব্যাপক প্রশংসা করছেন।
সূত্র : খালিজ টাইমস।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির