ঢাকার চেয়ে নিকৃষ্ট শহর একটিই
ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের বার্ষিক সমীক্ষার তথ্য অনুযায়ী, বসবাসের অনুপযোগী শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, অপরাধ, শিক্ষা এবং স্বাস্থ্যসেবার ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ১৪০টি শহর নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে।
বিশ্বে বসবাসের সবচেয়ে উপযোগী শহর হিসেবে জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। গতবারের শীর্ষ বসবাস উপযোগী অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরকে পেছনে ফেলে ভিয়েনা এবার শীর্ষে জায়গা করে নিল।
ইউরোপের কোন শহর প্রথমবারের মতো ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে।
২০১৮ সালে বসবাসের যোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষ দশে স্থান করে নেয়া বাকি দেশগুলো হলো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, জাপানের ওসাকা, কানাডার ক্যালগেরি, অস্ট্রেলিয়ার সিডনি, কানাডার ভ্যানকুভার, জাপানের টোকিও, কানাডার টরন্টো, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড শহর।
বসবাসের অযোগ্য নগরীর মধ্যে শীর্ষে রয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার দামেস্ক শহর এবং দ্বিতীয় বাংলাদেশের রাজধানী ঢাকা। এরপরেই রয়েছে, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি এবং পাপুয়া নিউ গিনির বন্দর নগরী মোরেসবাই।
অর্থনীতিবিদদের মতে, অপরাধ, বেসামরিক অস্থিতিশীলতা, সন্ত্রাসবাদ বা যুদ্ধ এই তালিকা তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এসব বিষয়ের প্রভাবের কারণেই বিভিন্ন দেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ট্রাম্পের হুমকির পর এবার জাতিসংঘ বললো, ‘যুদ্ধেরও নিয়ম আছে’
- ২ ইরানের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম প্ল্যান্টে হামলা
- ৩ ট্রাম্প-ইরানকে নিয়ে শেহবাজ শরিফের পোস্ট, যুদ্ধবিরতির অনুরোধ
- ৪ সভ্যতা মুছে ফেলার হুমকির পর ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ মহাসচিব
- ৫ মধ্যপ্রাচ্যে বিপদের মুখে সেনারা, দাবি মার্কিন কংগ্রেস সদস্যদের