মুসলমানদের দিয়ে মুসলমানদের হত্যা করছে যুক্তরাষ্ট্র : খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ও অপরাধী আমেরিকার মূলনীতি হলো যুদ্ধকামিতা। তাদের ঘৃণ্য ষড়যন্ত্র ও অপচেষ্টা হলো এমন যে, মুসলমানদের দিয়েই মুসলমানদের হত্যা করা।
সোমবার হাজিদের উদ্দেশে দেয়া এক বাণীতে তিনি বলেন, আমেরিকা নিপীড়তদের বিরুদ্ধে নিপীড়কদের উসকানি দিচ্ছে। জালিমদের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে, জালিমদের দিয়ে মজলুমদের নির্মমভাবে দমন করাচ্ছে।
তিনি বলেন, ভয়ানক বিভেদের আগুনের তীব্রতা বাড়িয়ে তুলছে ও তা ছড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং সতর্কতার মাধ্যমে এই শয়তানি নীতি ব্যর্থ করে দিতে হবে।
ইরানের এই নেতা বলেন, হজ হচ্ছে এই সতর্ক হওয়ার ক্ষেত্র। এটিই হচ্ছে মুশরিক ও সাম্রাজ্যবাদীদের সঙ্গে সম্পর্কচ্ছেদের দর্শন।
এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম