প্রেমের টানে আরামবাগে ইউক্রেনের তরুণী, প্রতারণায় ছিন্নভিন্ন হৃদয়
সামাজিক মাধ্যমেই আলাপ হয়েছিল দু’জনের। নাদিয়া লোপাচুক থাকেন ইউক্রেনের খেমেলেনিস্তকিতে। আর তার প্রেমিক সঞ্জয়ের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের আরামবাগ শহরে। প্রেমের টানে টানে নাদিয়া সোজা হাজির হয়েছিলেন আরামবাগে। তবু তরুণীর প্রেম পূর্ণতা পেল না বাঙালি যুবকের প্রতারণায়।
প্রথম আলাপে মুগ্ধতা ছিল। তা থেকেই প্রেম শুরু। কিন্তু শেষ পরিণতি মোটেও ভালো হলো না। যা নিয়ে এখন ঘোর পস্তাচ্ছেন ইউক্রেনের নাদিয়া লোপাচুক।
ফেসবুকে পরিচয় থেকে প্রেম শুরু নাদিয়া আর সঞ্জয়ের। দু’জনেরই প্রতিশ্রুতি ছিল ঘর বাঁধবেন খুব শিগগিরই। তবে হঠাৎই নিজের শহরে বসে লোপাচুক খবর পেয়েছিলেন তার ভালবাসার মানুষ খুব অসুস্থ। মন মানেনি। চলতি মাসের ২৪ তারিখেই ভারতে হাজির হয়ে গিয়েছিলেন ইউক্রেনের এই তরুণী।

এর পরে কলকাতা ও সেখান থেকে পরের দিন আরামবাগে পৌঁছান তিনি। সেখানে একটি হোটেলে উঠেছিলেন। তার পরেই স্বপ্নভঙ্গ। রাত কাটিয়ে পরের দিনই প্রেমিক সঞ্জয়ের খোঁজ পান তিনি। তখনই কথাবার্তার পর তিনি জানতে পারেন সঞ্জয় বিবাহিত। দশ দিন আগেই বিয়ে করেছেন তিনি। অথচ নাদিয়ার সঙ্গে প্রেমের অভিনয় করে গেছেন।
হোটেলের মধ্যেই ঝগড়া শুরু হয় তাদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আরামবাগ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে নাদিয়া লোপাচুককে বুঝিয়ে কলকাতায় ফেরত পাঠান। এমন পরিস্থিতিতে ভেঙে পড়েন নাদিয়া। এভাবে প্রতারিত হবেন তা কল্পনাও করেননি তিনি।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন