সেলফি তুলতে গিয়ে ৮২০ ফুট নিচে পড়ে কিশোরের মৃত্যু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিতি ন্যাশনাল পার্কে সেলফি তোলার সময় পড়ে গিয়ে ইসরায়েলের এক কিশোর নিহত হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যমে দেওয়া নিহত কিশোরের মায়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানায় দুই মাসের ভ্রমণে যুক্তরাষ্ট্র গিয়েছিল টমার ফকনার নামের ১৮ বছর বয়সী ওই কিশোর।
কিশোরের মা বলেন, সেলফি তোলার সময় ৮২০ ফুট নিচুতে পড়ে তার ছেলের মৃত্যু হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানেয়েছে, সমাহিত করার জন্য ওই কিশোরের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
চলতি বছরের জুনে দুইজন পর্বতারোহী ইয়োসেমিতির গ্রানাইট শিলা গঠিত এল ক্যাপিটানে ওঠার সময় নিহত হয়। এছাড়াও মে মাসে এক পর্বতারোহী ইয়োসেমিতি উপত্যকার হাফ ডোম চূড়ায় ওঠার সময় এবং গত সেপ্টেম্বরে এল ক্যাপিটানে শিলাখন্ড পড়ে এক ব্রিটিশ নাগরিক নিহত হয়।
ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়া মারাত্মক দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর খুব সম্প্রতি ইয়োসেমিতি ন্যাশনাল পার্ক পুণরায় উন্মুক্ত করা হয়েছে।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম