পানিতে রুটি ডুবিয়ে খিদের জ্বালা মেটালেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল
দীর্ঘ ১২ ঘণ্টা পর কাজ শেষ করে খেতে বসেছিলেন এক বৃদ্ধ। খাবার মেনুতে ছিল রুটি। কিন্তু রুটি কী দিয়ে খাবেন। অল্প টাকা বেতনের চাকরি তার। নুন আনতে পান্তা ফুরায়। এজন্য বোধহয় তার গিন্নি রুটির সঙ্গে তরকারি দিতে পারেননি। শেষমেশ শুধু পানি দিয়েই খাওয়া শুরু করলেন রুটি। এমনই একটি মর্মস্পর্শী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভিডিওটি এখনও পর্যন্ত দেখে ফেলেছেন ৩০ লাখেরও বেশি মানুষ। শেয়ার হয়েছে ৬২ হাজার।
৩৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ নিরাপত্তারক্ষীকে। নিচে ক্যাপশনে জানানো হয়েছে, ১২ ঘণ্টার ডিউটি সেরে তিনি খেতে বসেছেন। কী রয়েছে খাবার মেনুতে? রুটি ও পানি। পানিতে রুটি ডুবিয়ে তা দিয়েই পেট ভরাচ্ছেন ওই বৃদ্ধ।
ভারতের বিপুলসংখ্যক মানুষ যে নিরন্ন থাকেন, সামান্য খাদ্যকণাও জোটে না সব সময়- সেই ক্ষুধার্ত ভারতের ছবিই যেন ফুটে উঠেছে ওই ভিডিওটিতে।
এসআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন