অক্টোবরে ভারত সফর করবেন পুতিন
দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ১৯তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে এ সফরে আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।
আগামী ৪ ও ৫ অক্টোবরের এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন পুতিন। এছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে তার।
ক্রেমলিনের তথ্য দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ সফরে মোদি এবং পুতিন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এছাড়াও চলমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক ইস্যুগুলো নিয়েও কথা বলবেন তারা। পুতিনের এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর হতে পারে বলে ওই বিবৃতিতে জানানো হয়।
এসএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম