শাদে বোকো হারামের হামলায় নিহত ১৭
মধ্য আফ্রিকার দেশ শাদে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে দলটির ১৭ সদস্য নিহত হয়েছে। দেশটির লেক শাদ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে পাল্টা অভিযানে চালালে তারা নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার বোকো হারামের হামলায় ২ সেনাসহ ছয়জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে তিনজন বন বিভাগের কর্মকর্তা ও দু’জন শুল্ক কর্মকর্তা।
এক সামরিক সূত্র জানায়, হামলাকারীদের প্রতিহত করা হয়েছে। শাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বলেন, ১৭ জন বোকো হারাম সেনাকে হত্যা করা হয়েছে।
আফ্রিকার এই দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে বোকো হারাম। সর্বশেষ ২২ জুলাই বোকো হারামের এক হামলায় ১৮ জন নিহত হয়। এই সন্ত্রাসী গোষ্ঠীটি ২০০৯ সাল থেকে নাইজেরিয়া হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত তাদের হামলায় প্রাণ হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও ঘরছাড়া হয়েছে প্রায় ২০ লাখ।
এসএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- ২ দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ
- ৩ ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?
- ৪ অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান
- ৫ শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা