বাংলাদেশ দখলের হুমকি বিজেপি নেতার
বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন বিজেপির শীর্ষ নেতা সুব্রমানিয়াম স্বামী। তিনি বলেছেন, বাংলাদেশকে তার দেশ ক্রমাগত সমর্থন করে যাবে। কিন্তু প্রধানমন্ত্রী হাসিনাকে সতর্ক করে তিনি বলেছেন, তিনি যেন কট্টর ইসলামপন্থীদের মন্দির গুঁড়িয়ে মসজিদ তৈরিতে এবং হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলিম হতে সংখ্যালঘুদের চাপ প্রয়োগকে বাধা দেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে আমি সুপারিশ করব ভারত সরকারকে বাংলাদেশ আক্রমণ করে তা অধিগ্রহণ করতে। এবারই প্রথম নয়, এর আগেও বাংলাদেশ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন এই বিজেপি নেতা।
রোববার আগরতলায় সাংস্কৃতিক গৌরব সংস্থার ত্রিপুরা শাখার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুব্রমানিয়াম স্বামী। সেখানেই অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন আছে। কিন্তু হিন্দুদের ওপর সংখ্যালঘু সম্প্রদায়ের পাগলামি বন্ধ করতে হবে। না হলে বাংলাদেশ দখল করে নেবে ভারত।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম