সাত রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠাচ্ছে ভারত
ফাইল ছবি
ভারত থেকে সাত রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে। দেশটির পুলিশ কর্মকর্তারা বলছেন, অনুপ্রবেশের দায়ে ২০১২ সাল থেকে তারা ভারতের জেলে ছিলেন। তবে ভারতের এ সিদ্ধান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মুখে পড়তে পারে বলে বলা হচ্ছে। খবর- এনডিটিভির।
এদিকে যেখানে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নাগরিক পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেখানে ভারতের এ পদক্ষেপ জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে। বলপূর্বক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মুখে পড়তে পারে বলেও দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে।
তবে আসামের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহান্ত বলেছেন, ‘এটি একটি রুটিন প্রক্রিয়া, আমরা সব অবৈধ বিদেশিদেরই নির্বাসিত করি।’
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক তেন্ডাই আচিউইম বলেন, ‘শরণার্থীদের জোর করে ওই দেশেই ফের পাঠানো তাদের সুরক্ষা করার অধিকারকে অস্বীকার করে।’
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য ভারতকে মিয়ানমারের উপর প্রভাব খাটাতে হবে। রোহিঙ্গারা বর্তমান পরিস্থিতিতে সহজেই ওখানে ফিরতে চাইবেন না। কারণ তারা ভয় পাবেন। ওখানে এখন যা অবস্থা তাতে সম্মানের জীবন নিয়ে বাঁচতে পারবেন না তারা।’
আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম