কাশ্মিরে বাস খাদে পড়ে নিহত ২০
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরে বাস খাদে পড়ে ২০ জন নিহত এবং আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। শনিবার রামবান জেলার জম্মু-শ্রীনগর মহাসড়ক থেকে একটি মিনিবাস খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে কাশ্মির ভিত্তিক সংবাদ মাধ্যম গ্রেটার কাশ্মির এক সংবাদ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, অতিরিক্ত যাত্রীবাহী বাসটি শনিবার সকালে জম্মু-শ্রীনগর মহাসড়ক হয়ে রামবান থেকে বানিহালের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট নিচে পড়ে যায়।
তিনি আরো বলেন নিহত ২০ জনের মধ্যে তিন জন নারীও রয়েছেন। নিহতদের সবার পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন