যুক্তরাষ্ট্রে ইহুদিদের উপাসনালয়ে গুলি, বহু হতাহতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরে ইহুদিদের একটি উপাসনালয়ে গুলি চালিয়ে কয়েকজনকে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে দাবি, অন্তত আটজন নিহত হয়েছে। এ সময় অন্তত তিনজন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, সাইনাগগের ভেতরে একাধিক মানুষ হতাহত হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী এখন পুলিশের জিম্মায় রয়েছে।
বন্দুকধারীকে একজন ‘দাড়িওয়ালা শ্বেতাঙ্গ’ বলে বর্ণনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গুলি ছোঁড়ার সময় ওই বন্দুকধারী এই বলে চিৎকার করছিল যে ‘সব ইহুদিকে মরতে হবে।’
সাইনাগগের ভেতরে আরও কেউ আছে কিনা, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, পুলিশের বিশেষ দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছাচ্ছে।
এ ঘটনা ঘটলো এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্রের নামকরা রাজনীতিক এবং ব্যক্তিদের কাছে ডাকযোগে পাঠানো বোমা নিয়ে উত্তেজনা চলছে। মাত্র গতকালই ওই ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।
সূত্র : বিবিসি
এমবিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম