ছাত্রীর গলায় ব্লেড চালালেন তিনি!
নবম শ্রেণীর ছাত্রীর কাছে বেতনের কিছু টাকা আগাম চেয়েছিলেন শিক্ষক। স্কুলের নিয়ম ভেঙে তা দিতে রাজি না হওয়ায় ব্লেড দিয়ে ওই ছাত্রীর গলা কাটলেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় একটি দৈনিক বলছে, দেশটির অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার বঙ্গারুপেটায় রকওয়েল হাইস্কুলে এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্কুলের হিন্দি শিক্ষক শঙ্কর গত কয়েকদিন ধরেই নবম শ্রেণীর ওই ছাত্রীকে বাড়ি থেকে অগ্রিম টাকা নিয়ে আসার জন্য বলছিলেন।
আরও পড়ুন : আসামে পাঁচ বাঙালি হত্যা, ব্যাপক উত্তেজনা
বাড়ি ফিরে মেয়েটি সব জানালে তার মা স্কুলে গিয়ে ওই শিক্ষককে এই বিষয়ে সতর্ক করে আসেন। ভবিষ্যতে তার মেয়েকে উত্যক্ত করতেও নিষেধ করেন তিনি। তবে এর যে ভয়াবহ পরিণাম হতে চলেছে তা বুঝতে পারেননি তিনি।
ঘটনার দিন মেয়েটি বাড়িতে একাই ছিল। সেই সময় তার বাড়িতে পৌঁছে যান শঙ্কর। মেয়েটি দরজা খুললে ব্লেড দিয়ে তার গলা চিরে দেন তিনি। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে শঙ্করকে আটক করেন।
হামলার সময় শঙ্কর মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন প্রতিবেশিরা। তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বর্তমানে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন।
এসআইএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম