আমিরাতে গাড়ির একটি নম্বর প্লেটের দাম সাড়ে ১১ কোটি টাকা!
সংযুক্ত আরব আমিরাতে গাড়ির একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে পাঁচ মিলিয়ন দিরহামে। বাংলাদেশি টাকায় যার হিসেবে দাঁড়ায় ১১ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৩৭৭ টাকা। গতকাল শারজায় এক নিলামে নম্বর প্লেটটি বিক্রি হয়েছে বলে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
শনিবার শারজার আল জাওহার রিসিপশন ও কনভেনশন সেন্টারে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নিলামে এসএইচজে-৭ নামের বিশেষ এই নাম্বার প্লেটটি বিক্রি হয়। তবে কি বিশেষত্ব এই নম্বর প্লেটের তা জানা যায়নি।
এছাড়াও ওই নিলামে এসএইচজে-২০ নামের একটি নম্বর প্লেট ১ দশমিক ৯ মিলিয়ন ও ১ দশমিক ৮ মিলিয়ন দিরহামে এসএইচজে-১৪ নামের একটি নম্বর প্লেট বিক্রি হয়েছে। এছাড়াও এসএইচজে-৫৫ ও এসএইচজে-৬৯ নামের আরও দুটি নম্বর প্লেট যথাক্রমে ১ দশমিক ৫ মিলিয়ন এবং ১ দশমিক ২৫ মিলিয়ন দিরহামে বিক্রি হয়েছে।
এর আগে দুবাইভিত্তিক ভারতীয় ব্যবসায়ী বালিন্দর সাহনি ডি-৫ নামের একটি নম্বর প্লেট কেনেন ৩৩ মিলিয়ন দিরহামে। সংযুক্ত আরব আমিরাতে এটাকেই সর্বোচ্চ দামে গাড়ির কোনো নাম্বার প্লেট বিক্রির রেকর্ড হিসেবে ধরা হয়।
এসএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম