ভারী বর্ষণ : দুবাইয়ে ৪ ঘণ্টায় ১৪৭ সড়ক দুর্ঘটনা
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিভাগে রোববার (২৫ নভেম্বর) থেকে সোমবার (২৬ নভেম্বর) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে ৪ ঘণ্টায় ১৪৭টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে দুবাই পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মুহম্মদ আল মুহাইরি জানান, সোমবার সকাল ৬টা থেকে ১০টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময়ে আমাদের পুলিশ কন্ট্রোল রুম অন্তত ২ হাজার ৫৬৬টি কল পেয়েছে।
তিনি আরও জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় চালক এবং রাস্তা ব্যবহারকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন এবং মনোযোগ দিয়ে চালকদের ধীরে গাড়ি চালানোর পরামর্শ দেয়া হয়েছে।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন