নেপালের সাবেক প্রধানমন্ত্রী তুলসী গিরি আর নেই
নেপালের সাবেক প্রধানমন্ত্রী তুলসী গিরি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। প্রবীণ এই রাজনীতিবিদ কাঠমান্ডুর বুধানিকান্তায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তুলসী’র পারিবারিক সূত্র জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
অলি টুইটারে এক শোক বার্তায় বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী গিরির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গিরি ১৯৬০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত নেপালের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন