গুগল সার্চে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ সোনিয়া গান্ধী
আপনি যদি গুগলে গিয়ে লেখেন ‘ইডিয়ট’ তাহলে আসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। আর যদি ‘ভিখারি’ লিখে সার্চ করেন তাহলে আসবে ক্রিকেটার থেকে রাজনীতির মঞ্চে আসা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি। এবার সে তালিকা দীর্ঘ হলো। কেননা এখন যদি কেউ গুগলে গিয়ে ‘বার গার্ল ইন ইন্ডিয়া’ লিখে সার্চ দেন তাহলে যে আসছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর ছবি।
গুগলে ‘বার গার্ল অফ ইন্ডিয়া’ লিখে সার্চ করলেই আসছে কংগ্রেসের সাবেক এই সভাপতির ছবি ও তার প্রোফাইল। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী হলেন সোনিয়া। এছাড়া কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধীর মা তিনি।
গুগলে ইংরেজিতে ‘ইডিয়ট’ লিখলেই ট্রাম্পের ছবি আসায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে গুগলের সিইও সুন্দর পিচাইকে। মার্কিন কংগ্রেসে জবাবদিহিতার মুখে পড়তে হয়েছে, দিতে হয়েছে এর ব্যাখ্যা। এরপর পাকিস্তান থকে অভিযোগে আসে গুগলে উর্দুতে ‘ভিখারি’ লিখে সার্চ দিলেই ভেসে আসছে প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি।
অনেকেই মনে করছেন সেই প্রশ্নটির ‘কিওয়ার্ড’-এর ফলেই গোলমাল হয়েছে গুগলের। তবে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এরপর দ্রুত ওই রেজাল্টটি সরিয়ে নেওয়া হয়েছে গুগল পেজ থেকে। এ বিষয়ে কংগ্রেসের কোনও নেতা এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।
উল্লেখ্য, ১৯৬০ সালে কেমব্রিজের এক বারে ওয়েট্রেস হিসেবে কাজ করতেন সোনিয়া। সেখানেই রাজীব গান্ধীর সঙ্গে দেখা হয়েছিল তার। তাই মনে করা হচ্ছে, গুগলের সার্চ অ্যালগরিদমে হয়তো, ইতালিয়ান, বার, গার্ল, ইন্ডিয়া-র কম্বিনেশন থেকেই এমন ফলাফল আসছে।
এসএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন