সিসিলি দ্বীপে ভূমিকম্প
ইতালির সিসিলি দ্বীপে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ইউরোপের সবচেয়ে সক্রিয় মাউন্ট এতনা আগ্নেয়গিরির কাছেই ওই দ্বীপের অবস্থান। ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পে দু’জন আহত হয়েছে।
সোমবার কয়েক দফা কম্পনে কেঁপে উঠেছে এতনা আগ্নেয়গিরি। কম্পনে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে চারদিকে ছাই এবং ধোঁয়া ছড়িয়ে পড়েছে। আশেপাশের গ্রাম ঢেকে ফেলেছে আগ্নেয়গিরির ছাই। কাতানিয়া বিমানবন্দরের দিকে আসা এবং ওই বিমানবন্দর থেকে ছাড়ার কথা এমন সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এতনা আগ্নেয়গিরির কাছাকাছি পাহাড়ি এলাকায় বসবাসরত লোকজনকে দ্রুত ওই এলাকা থেকে সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার স্থানীয় সময় ভোর ৩টা ১৯ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। কাতানিয়ায় বেশ কিছু বাড়ি-ঘর কেঁপে উঠেছে। ওই এলাকায় ৩ লাখের বেশি মানুষের বসবাস।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির