ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে সাবেক পাক প্রেসিডেন্ট জারদারিসহ ১৭২
ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বৃহস্পতিবার পাকিস্তানের তরফ থেকে এক ঘোষণায় জানানো হয়, অর্থ পাচারের অভিযোগে তার বিদেশ সফরে নিষেধাজ্ঞা আনা হতে পারে।
ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, অর্থ পাচার এবং ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের অভিযোগে ১৭২ জনের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে জারদারি এবং তার বোন ফারিয়াল তালপুরের নাম রয়েছে।
তিনি বলেন, এক্সিট কন্ট্রল লিস্টে (ইসিএল) ১৭২ জনের সবার নাম অন্তর্ভূক্ত হবে। বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সহ-চেয়ারম্যান জারদারি ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি পাকিস্তানে মি. টেন পার্সেন্ট হিসেবে পরিচিত।
প্রেসিডেন্ট জারদারি দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজিরের ১১তম মৃত্যু বার্ষিকীর দিনেই জারদারির বিদেশ সফরে নিষেধাজ্ঞার ঘোষণা দিল পাকিস্তান। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওলপিন্ডির গেরিসন শহরে এক নির্বাচনী প্রচারণার সময় বন্দুক ও আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বেনজির ভুট্টো।
চলতি সপ্তাহের শুরুতে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, ভুয়া অ্যাকাউন্ট এবং কোম্পানির মাধ্যমে কিভাবে জারদারি অর্থ পাচার করেছেন সে বিষয়ে প্রমাণ রয়েছে যৌথ তদন্ত সংস্থার (জেআইটি) কাছে।
টিটিএন/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নারী দিবসে ‘টেলিগ্রাম’ অ্যাপের ঝুঁকি নিয়ে সেনাদের পরামর্শ দিলেন পুতিন
- ২ তেহরানে বড় হামলা, ইসরায়েল বললো যুদ্ধ ‘নতুন ধাপে’
- ৩ ‘যুদ্ধ কোনো সমাধান নয়’, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দূত পাঠাচ্ছে চীন
- ৪ সব হারিয়েছে ইরান, স্থল অভিযান সময়ের অপচয়: ট্রাম্প
- ৫ ইরানে হাজার পাউন্ডের বহু ‘বাঙ্কার বাস্টার’ বোমা হামলা যুক্তরাষ্ট্রের