স্পা সেন্টারে ৫০ বছর বয়সী ব্রিটিশ নারীকে ধর্ষণ
ভারতের চন্ডিগড়ের একটি বিলাসবহুল হোটেলের স্পা সেন্টারে ব্রিটিশ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই নারীর অভিযোগের ভিত্তিতে চন্ডিগড় পুলিশ বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেছে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নারীর অভিযোগ, ১৯ ডিসেম্বর তিনি চন্ডিগড়ের ওই হোটেলে এসে ওঠেন। তার এক সঙ্গীকে নিয়ে তিনি হোটেলে রাত্রিযাপন করেন। সেখানে পায়ের স্পা করাতে গেলে একজন স্পা কর্মী তাকে ধর্ষণ করে।
পুলিশ বলছে, ধর্ষণের অভিযোগ আনা ওই নারীর বয়স প্রায় ৫০ এর কাছাকাছি। হোটেলে স্পা সেন্টারে ধর্ষণের অভিযোগের এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্পা সেন্টারের অভিযুক্ত ওই কর্মী এখন পর্যন্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন