সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ি!
সাইকেলের ধাক্কায় বেঁকে গেছে গাড়ির সামনের অংশ! সম্প্রতি এমন একটি ছবি ঘুরপাক খাচ্ছে চীনের সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ছবির সৌজন্যে প্রশ্ন উঠেছে- কী দিয়ে তৈরি করা হয়েছিল সাইকেল?
ছবিটিতে দেখা যাচ্ছে একটি সাইকেলের ধাক্কায় বেঁকে গিয়েছে গাড়ির সামনের অংশ। সেই ছবিতে কমেন্টের পাশাপাশি বিস্ময়ের শেষ নেই নেটিজেনদের। এ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীনের শেনজেন শহরে। আশ্চর্যজনকভাবে সাইকেলের ধাক্কায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও সাইকেলটির বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হয়নি!
এ ছবিটি সামনে আসতে স্বাভাবিকভাবেই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ ছবিটিকে এডিটিংয়ের কারসাজি বলেও উল্লেখ করেছেন। কিন্তু সেই দাবি নস্যাৎ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানিয়েছে, ঘটনাটি সত্যি। এ সম্পর্কিত সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।
সাইকেলের ধাক্কায় গাড়ি বেঁকে যাওয়ার ছবি নিয়ে মজাও চলছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলেছেন, ‘নোকিয়া এখন সাইকেলও তৈরি করছে? অন্য একজন বলেছেন, ‘আমার এ রকম একটি সাইকেলের খুব দরকার।’
আরএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ২ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৩ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৪ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান
- ৫ তেলক্ষেত্র ও বিমান ঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির