মা হারা চার কুকুর ছানাকে দুধ খাওয়াচ্ছে গরু (ভিডিও)
গাড়ির নিচে চাপা পড়ে মা মারা গেছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চার কুকুর ছানাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। শেষে ওই চার ছানার পাশে দাঁড়াল এক ‘অন্য মা’।
ভারতীয় একটি গণমাধ্যম বলছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি গরু স্তন্যপান করাচ্ছে চারটি কুকুরছানাকে। এই চার কুকুর ছানার মা কয়েক দিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
এখন সেই কুকুর ছানাগুলোর পাশে বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে ওই এলাকারই একটি গরু। নিজেই স্তন্যপান করাচ্ছে কুকুরছানাগুলোকে।
গরুর দুধ পান করে এখন বেশ সুস্থ সবলই বাচ্চা কুকুরগুলো। এ ঘটনার ভিডিও অনলাইন ছড়িয়ে পড়তেই অনেকেই বিস্ময় প্রকাশ করেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও পশুদের এমন মাতৃত্ববোধের ভিডিও বেশ কয়েকবার ছড়িয়ে পড়ে।
এসআইএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন খামেনি
- ২ ইরানে ১২০০ বোমা ফেলে আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইসরায়েলের
- ৩ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
- ৪ খামেনির মৃত্যুতে ‘কাম ডাউন’ গানে ইরানি তরুণীদের উদ্দাম নৃত্য ভাইরাল
- ৫ শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে: ইরানের প্রেসিডেন্ট