চাঁদ থেকে একে অন্যের ছবি পাঠিয়েছে রোভার ও ল্যান্ডার
চীনের রোভার ও ল্যান্ডার চাঁদে পৌঁছানোর পর সেখান থেকে একে অন্যের ছবি তুলে পৃথিবীতে পাঠিয়েছে। নভোযান যেখানে অবতরণ করেছে সেখানকার ভিডিও ও প্যানারমিক ছবি প্রকাশ করেছে চীনা মহাকাশ সংস্থা।
চাং'ই-৪ নামের এই অভিযানে চাঁদে ‘ভন কারমান ক্র্যাটার’ নামের যে অংশে রোবট যানটি নেমেছে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এই অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে।
আর চাঁদের এই অন্ধকার বা উল্টো দিকে এবারই প্রথম কেউ কোনো নভোযান পাঠালো।
শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবট যানটি পাঠানো হয়েছে। এর মাধ্যমে চাঁদের পাথর আর মাটির নমুনা সংগ্রহের এই পথ উন্মুক্ত হলো চীনের জন্য।
চীনা মহাকাশ সংস্থা বলছে সেখানকার তাপমাত্রা দুশো সেন্টিগ্রেড পর্যন্ত তবে রোভার, ল্যান্ডার ও রিলে স্যাটেলাইট স্থিতিশীল আছে। প্যানারমিক ছবি থেকে দেখা যাচ্ছে নভোযানটি ‘ভন কারমান ক্র্যাটার’ অংশে ল্যান্ডিং সাইটের তথ্য উপাত্ত সংগ্রহের কাজ করছে।
আর এই ছবির ভিত্তিতে প্রাথমিক বিশ্লেষণের কাজ করছেন বিজ্ঞানীরা। এসব ছবিতে দেখা যাচ্ছে সেখানকার মাটি লালচে ধরনের।
চাং'ই-৪ নামের এই অভিযান শুরু হয়েছিল গত ৭ ডিসেম্বর। আর এটি চাঁদের মাটি স্পর্শ করে গত ৩ জানুয়ারি। সূত্র : বিবিসি বাংলা।
এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, জামায়াতের সঙ্গে জোট সরকার করবে না বিএনপি
- ২ রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণা
- ৩ ইরানের সঙ্গে বাণিজ্য, ১৫ প্রতিষ্ঠান-১৪ জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ৪ যুক্তরাষ্ট্রে ‘ডেথ ক্যাপ’ মাশরুম খেয়ে নিহত ৪
- ৫ গ্রিনল্যান্ডে প্রথম ইইউ কনসুলেট চালু করলো ফ্রান্স