ইতিহাস গড়লেন ভারতীয় পর্বতারোহী
বিশ্বরেকর্ড করলেন ভারতীয় পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত। এবার অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরি জয় করেছেন তিনি। আগেই সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছিলেন।
এবার তার মুকুটে যুক্ত হল নতুন পালক। সপ্তম আগ্নেয়গিরির চূড়ায় উঠে বিশ্বরেকর্ড করলেন সত্যরূপ। সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি অর্জন করলেন তিনি।
ভারতীয় সময় বুধবার সকাল ৬ টা ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির ৪ হাজার ২শ ৮৫ মিটার উচ্চতার মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শিখরে পৌঁছে যান তিনি।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সত্যরূপ তার সেই রেকর্ড ভাঙলেন ৩৫ বছর ৯ মাস বয়সেই। শুধু তাই নয়, দেশের একমাত্র পর্বতারোহী হিসাবে সপ্তশৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন এই প্রকৌশলী।
টিটিএন/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম