পোপের ঠোঁটে মিসরের গ্র্যান্ড ইমামের চুম্বন
আবু ধাবিতে পরস্পরকে চুম্বন করে বিশ্বশান্তির বার্তা দিলেন পোপ ফ্রান্সিস ও মিসরের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব। বিশ্বশান্তি ও মানব সমঝোতার আশায় একটি বিবৃতিতে স্বাক্ষরও করেছেন তারা।
যৌথ বিবৃতির নথিটির নাম দেওয়া হয়েছে, যুদ্ধ, নির্যাতন ও অবিচারের শিকার এবং যারা বিশ্বের কোনও প্রান্তে অত্যাচারের শিকার তাদের জন্য।
সম্প্রীতির বার্তা দিয়ে ওই বিবৃতিতে লেখা হয়েছে, আমরা ঘোষণা করছি, কোনও ধর্ম কখনওই যুদ্ধ, ঘৃণার মনোভাব, শত্রুতা ও চরমপন্থায় যাবে না। হিংসা ও রক্তপাত ঘটে এমন কোনও কাজও করবে না।
পশ্চিম এশিয়ার সব মুসলিমদের উদ্দেশে মিসরের গ্র্যান্ড ইমাম বলেন, স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে। তাদেরও সে দেশে থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে।
পোপ ফ্রান্সিসও পূর্ণ ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোর দিয়েছেন। তিনি বলেন, শান্তির শক্তপোক্ত রাস্তা গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলতে হবে।
৪০ ঘণ্টার সফরে আবু ধাবি গিয়েছিলেন পোপ ফ্রান্সিস। বিরাট আড়ম্বরের সঙ্গে তাকে অভ্যর্থনা জানান আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম