লুকিয়ে দ্বিতীয় বিয়ে করায় সাংসদকে পিটুনি প্রথম স্ত্রীর
লুকিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলেন। তার জের ধরে প্রথম স্ত্রীর হাতে মার খেলেন বিজেপির এক সাংসদ। জনসম্মুখেই ওই বিধায়ককে মারধর করেছেন তার প্রথম স্ত্রী। মহারাষ্ট্রে দলীয় নেতা-কর্মীদের সামনেই প্রথম স্ত্রীর চড়, থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে গেছেন ওই সাংসদ।
আট বছর আগে মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজু নারায়ণ টোডসাম বিয়ে করেন অর্চনাকে। তাদের দুই সন্তানও আছে। কিন্তু পরিবারকে না জানিয়ে সম্প্রতি ৪২ বছরের এই বিধায়ক প্রিয়া শিন্ডে নামে এক নারীকে বিয়ে করেছেন।
গতকাল রাতে হন্তদন্ত হয়ে দলীয় অফিসে আসেন অর্চনা। সঙ্গে ছিলেন তার শাশুড়িও। সে সময় অফিসেই ছিলেন রাজু ও প্রিয়া। প্রিয়াকে সামনে পেয়ে দুই নারীর মধ্যে হাতাহাতি শুরু হয়। দ্বিতীয় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসেন সাংসদ। তখনই তাকে ইচ্ছামত চড়, কিল, ঘুসি মারতে থাকেন অর্চনা। এই ঘটনায় দলের কেউ রাজু নারায়ণের পাশে দাঁড়াননি।
টিটিএন/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের আঞ্চলিক প্রধান ইরানে গ্রেফতার
- ২ ভারতে অস্বাভাবিক গরমের আশঙ্কা, ঝুঁকিতে শস্য উৎপাদন
- ৩ ইসরায়েলে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২১ সেনা সদস্যসহ আহত ৩৭
- ৪ এপস্টেইন বিতর্কে জড়ানো ‘বড় ভুল’ বলে ‘ক্ষমা’ চাইলেন বিল গেটস
- ৫ বাণিজ্য সমঝোতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে বিরল খনিজের সংকট চরমে