গাড়িবোমা হামলায় বাগদাদে নিহত ২৫
ইরাকের রাজধানী বাগদাদে মঙ্গলবার এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় দেশটির এক সংসদ সদস্যসহ ২৫ জন নিহত হয়েছে। খবর রয়টার্সের।
পুলিশ ও চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, শিয়া অধ্যুষিত এক এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় চালানো গাড়িবোমা হামলায় শিয়া বদর পার্টির সংসদ সদস্য ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপ-মন্ত্রী আহমেদ আল-খাফাজি নিহত হয়েছেন।
ওই হামলায় পাঁচ পুলিশ অফিসারও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ইরাকী কর্তৃপক্ষের দাবি, আইএস (ইসলামিক স্টেট) সদস্যরা এ আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। তবে এ ব্যাপারে সংগঠনটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে তেলের দাম কমলো
- ২ চীনা পাইলটদের প্রশিক্ষণ, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার মার্কিন মেজর
- ৩ ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ
- ৪ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় কেন্দ্রীয় ব্যাংকের লাগাম যাদের হাতে
- ৫ এপস্টেইন বিতর্কে পদত্যাগ করলেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট