আমাদের দেশে কোনো সমকামী নেই : মালয়েশিয়ার মন্ত্রী
মালয়েশিয়ায় কোনো সমকামী নেই বলে দাবি করেছেন দেশটির শীর্ষস্থানীয় একজন মন্ত্রী। তিনি বলেছেন, আমাদের দেশে সমকামী মানুষ নেই। জার্মানির একটি গণমাধ্যমকে দেয়া স্বাক্ষাৎকারে এ দাবি করেছেন মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী দাতুক মোহাম্মদ কেতাপি।
সমকামী পর্যটকদের জন্য মালয়েশিয়া নিরাপদ কি-না এমন এক প্রশ্নের জবাবে কেতাপি বলেন, ‘সমকামিতা? আমি মনে করি, আমাদের দেশে এ ধরনের কোনো কিছু নেই। নিরাপদ কি-না আমি তার জবাব দিতে পারব না।
মালয়েশীয় এই মন্ত্রী এক সহযোগী বলেছেন, দেশটিতে সমকামী সম্প্রদায়কে স্বীকৃতি না দিতে সরকারের যে অবস্থান রয়েছে, সেটির সঙ্গে মন্ত্রীর অবস্থানের সঙ্গতি রয়েছে; তবুও এটি তার ব্যক্তিগত মতামত।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মালয়েশিয়ায় ধর্ম, বর্ণ, লিঙ্গ, বিশ্বাস কোনো কিছুই পর্যটকদের জন্য বাধা নয়। আমাদের দেশে যেকোনো দেশের যেকোনো শ্রেণীর পর্যটক আসতে পারেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় সমকামিতা নিষিদ্ধ। এমনকি কারো বিরুদ্ধে সমকামিতায় লিপ্ত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে ২০ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, তার দেশ সমকামিতা সহ্য করবে না।
সূত্র : আরটি।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ভারত-ইসরায়েলের মধ্যে ১৭ চুক্তি সই
- ২ তদন্তে ছাড় পেলো না ক্লিনটন দম্পতি, কংগ্রেসে রেকর্ড হচ্ছে জবানবন্দি
- ৩ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে তেলের দাম কমলো
- ৪ চীনা পাইলটদের প্রশিক্ষণ, দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফতার মার্কিন মেজর
- ৫ ২০২৫ সালে ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ: জাতিসংঘ