কলকাতায় ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ইয়াবা ট্যাবলেটসহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে কয়েকশ ইয়াবা জব্দ করে কলকাতা পুলিশ।
পুলিশ বলছে, গ্রেফতার যুবকের নাম তাপস আহমেদ। বুধবার রাতে তাকে কলকাতা পুলিশের বিশেষ দল গ্রেফতার করে। ওই যুবক রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা।
ভারতীয় একটি গণমাধ্যম বলছে, বুধবার রাত ১১টার দিকে কলকাতা পুলিশের বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে কলিন লেন থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে ৪০ গ্রাম ওজনের ৪০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ভারতীয় মুদ্রায় ৮০ হাজার টাকা।
ওই যুবক বেশ কয়েক দিন ধরেই ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় থাকছিলেন। ভারতে থাকার জন্য তার কাছে বৈধ নথি ছিল না বলে জানিয়েছে পুলিশ।
এসআইএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি ধাক্কার আশঙ্কা
- ২ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ৩ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৪ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৫ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম