ভেনেজুয়েলায় হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান চীনের
চীন ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ করেছেন তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, লাতিন আমেরিকা ও চীনের সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অবমাননাকর, উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ এবং বেইজিং তা প্রত্যাখ্যান করছে। খবর পার্স ট্যুডে।
চীনের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে লাতিন আমেরিকাকে নিজের বাড়ির পেছনের উঠান হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, এ অঞ্চলের বহু দেশের সরকার উৎখাত করেছে যুক্তরাষ্ট্র এবং এখনো প্রতিনিয়ত এসব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ও হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে।
লু ক্যাং বলেন, লাতিন আমেরিকার দেশগুলো এখন একথা উপলব্ধি করতে শুরু করেছে যে, তাদের প্রকৃত বন্ধু কে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি ল্যাতিন আমেরিকার তিন দেশ চিলি, প্যারাগুয়ে ও পেরু সফরকালে অভিযোগ করেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আর্থিক সহযোগিতা দেয়ার মাধ্যমে চীন ওই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। পম্পেও আরও বলেন, চীনা অর্থনৈতিক হস্তক্ষেপে ভেনেজুয়েলা ধ্বংস হয়ে যাচ্ছে।
টিটিএন/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
- ২ হরমুজ প্রণালি স্থায়ীভাবে খুলে দিচ্ছি, চীন এতে খুশি: ট্রাম্প
- ৩ ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে ট্রাম্পের চিঠি
- ৪ এবার পারস্য ও লোহিত সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের
- ৫ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্বাভাবিক: রয়টার্সের প্রতিবেদন