পর্তুগালে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ২৮
পর্তুগালের মাদেইরা দ্বীপের ক্যানিকো শহরে জার্মানির পর্যটকবাহী বাস খাদে পড়ে ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৭ জনই নারী।
বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় সংবাদসংস্থা লুসা জানিয়েছে, বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে।
ক্যানিকো শহরের মেয়র ফিলিপে সোওসা জানান, বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন। নিহতরা সবাই জার্মানির নাগরিক।
এদিকে পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলা ডি সোওসা ইতোমধ্যে মাদেইরা দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন।
এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী অ্যান্তনিও কস্তা শোক জানিয়ে জার্মানির চ্যাঞ্জেলর অ্যাঙ্গেলা মার্কেলকে বার্তা পাঠিয়েছেন।
বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এলএনজির প্রথম চালান জাহাজে তুলেছে কাতার, গন্তব্য বাংলাদেশ
- ২ ফিলিস্তিনের উপকার না হলে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ ছাড়বে ইন্দোনেশিয়া
- ৩ হরমুজ প্রণালি বন্ধ নয়, শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ আটকাবে ইরান
- ৪ ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম
- ৫ পাকিস্তানে ‘তেল সংকটের’ আশঙ্কায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন