ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং ভারতের উত্তরাখণ্ড।
শুক্রবার রাত ১২টা ৩৫মিনিটে কেঁপে ওঠে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ভূমিকম্প গবেষক সংস্থা আইএমডির দেয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৯।
অপরদিকে শনিবার ভোর রাতে উত্তরাখণ্ডের চামোলিতেও ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩ দশমিক ৯।
দুই জায়গাতেই কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। ভূকম্পনের মাত্রা কম থাকলেও দুই জায়গাতেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জেডএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ এবার ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ২ ট্রাম্পের ইরান যুদ্ধে সবচেয়ে বেশি বিপদে পড়বে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী
- ৩ ইরানি নেতাদের সন্ধান দিলে কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ৪ ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬
- ৫ আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী