অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডে ৩ শিশু নিহত
অস্ট্রেলিয়ার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের একটি বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে সিডনি থেকে ২শ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীদের খবর দেয়া হয়।
অগ্নিকাণ্ডের পর ওই বাড়িটি থেকে ১১ বছর বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ওই ছেলেটির আরও দুই বোনকে বাড়িটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়। ওই দুই শিশুর বয়স পাঁচ বছর।
কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ৩১ বছর বয়সী এক নারী এবং আট বছর বয়সী একটি মেয়ে শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় প্রতিবেশীরা। তাদের দু'জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই নারী অগ্নিদগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই বাড়িটিতে ছয়জন বসবাস করতেন।
টিটিএন/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?
- ২ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ৩ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৪ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৫ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান