নিজের কান-জিহ্বা কেটে ফেললেন তিনি
সারা মুখে, চোখের মণির ভেতরে টিয়াপাখির গায়ের রঙের মতো ট্যাটু করিয়েছেন তিনি। এমন কী নিজেকে যেন টিয়াপাখির মতো দেখতে মনে হয়, তাই শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচারও করিয়েছেন। নিজের কান দুটি কেটে ফেলেছেন তিনি, জিহ্বাও চিরে দিয়েছেন।
এই ব্যক্তির নাম টেড রিচার্ডস। ইংল্যান্ডের ব্রিস্টলের এই বাসিন্দা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন টেড প্যারটম্যান।
৫৮ বছর বয়সী টেড এখন কানে শুনতে পান না। তাতে তার কোনো সমস্যাও হয় না।

টেডের দাবি, ‘টিয়ার কানে ছোট্ট গর্ত থাকে, তাই আমি আমার কান কেটেছি। দিন শেষে এটা আপনার শরীর। আপনি যা চান, তাই করতে পারেন।
তার এমন অদ্ভূত কাজের জন্য সম্প্রতি রিপলিস বিলিভ ইট অর নট-থেকে ডাক পেয়েছিলেন তিনি।
জেডএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ জর্ডানে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ মার্কিন দূতাবাসের
- ২ ইরান প্রতিশোধ নিলে ‘আরও কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের
- ৩ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের
- ৪ যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠেন আয়াতুল্লাহ আলী খামেনি
- ৫ ইরানের প্রেসিডেন্ট-অন্য দুই কর্মকর্তা অন্তর্বর্তী সময়ে দায়িত্বে থাকবেন