স্ত্রীর পুলিশের ইউনিফর্ম প্রেমিকাকে পরিয়ে ডাকাতি!
পুলিশ স্ত্রীর পোশাক প্রেমিকাকে পরিয়ে ডাকাতি করতে গিয়ে প্রেমিকাসহ ধরা পড়েছেন এক ব্যক্তি। এ সময় তাদের কাছ থেকে ভুয়া কাগজপত্রও উদ্ধার করা হয়। গত শনিবার ভারতের মধ্য প্রদেশের ইনদওর থেকে ওই দুজনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, আটক ব্যক্তির স্ত্রী পেশায় একজন পুলিশ কর্মকর্তা। স্ত্রীর ইউনিফর্ম তিনি পরিয়ে দিতেন নিজের প্রেমিকাকে। সাজাতেন পুলিশ কর্মকর্তা। তারপর সেই পোশাক পরে দুজন মিলে ভুয়া পরিচয় দিয়ে ডাকাতি করতেন।
আটকের পর দুজনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। তবে তদন্তের স্বার্থে ওই দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এসআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ?
- ২ মার্কিন বাহিনীর ওপর হামলায় ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
- ৩ ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে ইরান
- ৪ সীমিত ফ্লাইট চলাচলে আকাশসীমা আংশিকভাবে খুলে দিচ্ছে কাতার
- ৫ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান