কাশ্মীরিদের পাশে মাহাথির, টেলিফোন করলেন ইমরানকে
ভারত অধিকৃত জম্মু-কাশ্মীর ভেঙে দুই টুকরো করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সোমবার ভারতের রাজ্যসভার অধিবেশনে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল সংক্রান্ত প্রস্তাব পাস হয়ে যাওয়ার পর মাহাথির এই উদ্বেগ প্রকাশ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে টেলিফোন করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। কাশ্মীর ইস্যুতে তিনি পাক প্রধানমন্ত্রীর কাছে নিজের মন্তব্য প্রকাশ করেন তিনি।
এ সময় ইমরান খানও তার অবস্থান তুলে ধরে বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতের ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার পরিষ্কার লঙ্ঘন।
আরও পড়ুন : পাকিস্তানে যোগ না দেয়াটা ভুল ছিল : মেহবুবা মুফতি
টেলিফোন পাক প্রধানমন্ত্রী মাহাথিরকে বলেন, ভারতের এই ঘোষণার ফলে এ আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত হবে এবং প্রতিবেশি দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। এই অধিবেশনের ফাঁকে তিনি ইমরান খানের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়ে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বলে জানিয়েছেন।
সোমবার সকালের দিকে ভারতের রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৫-এ ধারা বাতিল হয়ে যাওয়ার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান। অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির ‘অনৈতিক পদক্ষেপ’র নিন্দা জানিয়ে তা ঠেকাতে সম্ভাব্য সব ধরনের বিকল্প ব্যবস্থা নেয়ার হুমকি দেয় ইসলামাবাদ।
আরও পড়ুন : দুই ভাগ হলো কাশ্মীর, কী আছে সংবিধানের ৩৫ অনুচ্ছেদে
‘ভারত সরকারের একতরফা কোনো পদক্ষেপই বিতর্কিত অঞ্চলের স্ট্যাটাসকে পরিবর্তন করতে পারে না। কারণ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার অন্তর্ভূক্ত রয়েছে। এই সিদ্ধান্ত ভারত অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জনগণ মেনে নেবে না।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক এই বিবাদের একটি পক্ষ হিসেবে ভারতের নেয়া অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে পাকিস্তান।’
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, ডন।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ মালয়েশিয়ায় জ্বালানি তেলের পাহারায় পাম্পে পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত
- ২ পাকিস্তানে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান: যা হলো সারাদিন
- ৩ ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ, মেয়াদ একদিন বাড়ছে
- ৪ মঙ্গলবার ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন ইসরায়েল-লেবাননের রাষ্ট্রদূত
- ৫ পাকিস্তানের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান প্রথমদিনের আলোচনা শেষ